
নির্বাচন কে কেন্দ্র করে এনায়েতপুর থানার গোপালপুরের নির্বাচনী অফিসে এসে জামায়াত কর্মী উপর অতর্কিত ভাবে সন্ত্রাসী হামলা চালায়। হামলায় জামায়াত কর্মী হাজী বাবুল ফকির গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হামলাকারী বিএনপির সমর্থক বলে পরিচয় পাওয়া যায়।
এ ঘটনায় এনায়েতপুর থানা জামায়াতের আমীর বলেন এই ঘটনা উদ্দেশ্য মূলক ও পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। গোপালপুর অফিসে এসে জামায়াত কর্মীর উপর হামলা নেক্কারজনক বলে উল্লেখ করেছেন।
তিনি আরো বলেন জামায়াত প্রতিরোধ করার ক্ষমতা রাখে। কিন্তু জামায়াত অত্যান্ত সহনশীল আচরণে বিশ্বাসী।
উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মুস্নি,সেক্রেটারি রেজাউল করিম,শিবিরের থানা সভাপতি মাসুদ রানা,সাবেক সভাপতি ফয়সাল,সাবেক সেক্রেটারি আল আমিন, মোফাচ্ছে।জামায়াত নেতা কায়ুম শিকদার,হোসেন আলী, জাহাঙ্গীর ও স্থানীয় নেতৃবৃন্দ।