1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আর্ত-মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

আর্ত-মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন

আলী আজীম, মোংলা (বাগেরহাট)
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার পঠিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট):
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
রোববার (২৫ আগস্ট) কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। সম্প্রতি অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে জনজীবন বিপন্ন হওয়াসহ ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
ভেসে গেছে চিংড়ি ঘের ও পুকুরের মাছ। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
আজ পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বন্যা কবলিত পানিবন্দিদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করছে কোস্ট গার্ড। এ ছাড়াও পানিবন্দিদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিচ্ছে উদ্ধারকারী দল।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park