1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চিতলমারীতে ইজিবাইক চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

চিতলমারীতে ইজিবাইক চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই

মোরছালিন শেখ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

মোরছালিন শেখ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
বাগেরহাটের চিতলমারীতে একজন ইজিবাইক চালককে শনিবার (৩১ আগস্ট ) হত্যা করা হয়েছে। হত্যাকারীরা তার ইজিবাইক ছিনতাই করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহতের ভাই বাদী হয়ে এই ঘটনায় চিতলমারী থানায় শনিবার হত্যা মামলা দায়ের করেন। নিহতের নাম আনোয়ার মোল্লা আনো (৪৫) এবং তাকে হত্যায় আটককৃতরা হলেন কচুয়া উপজেলার গজালিয়া মান্দারতলা গ্রামের আকরামের ছেলে সজিব শেখ (২১) ও নাজিরপুর উপজেলার বাকশী গ্রামের সুবেদ মজুমদারের ছেলে সাগর মজুমদার (১৯)। আটককৃতরা হত্যার দায় স্বীকার করেছে। আটককৃতরা আরো জানায়, তারা এক শক্তিশালী চক্রের হয়ে কাজ করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার রায় জানান, নিহত আনোয়ার বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা গ্রামের সলেমান মোল্লার ছেলে। আনোয়ার মোল্লা আনোর ইজিবাইকে চারজন আসামী শুক্রবার রাত আটটার দিকে বাগেরহাট বাজার থেকে চিতলমারী যাওয়ার যাত্রী হয়ে ওঠে। তারা চিতলমারীর সন্তোষপুর গ্রামে পৌছালে অস্ত্রের মুখে ইজিবাইকের চাবি চাইলে আনোয়ার তা দিতে অস্বীকার করলে ছুরি দিয়ে তার গলাকেটে হত্যা করে। এরপর নিহতের লাশ কুশি মাষ্টারের বাড়ির কাছে পাশের খালের কাদামাটির নিচে চাপা দিয়ে পালায়। সন্তোষপুর গ্রামের লোকেরা চিতলমারী-বাগেররহাট প্রধান সড়কে এবং পথে পথে রক্ত পড়ে থাকতে দেখে। গ্রামবাসী বিষয়টি চিতলমারী থানায় জানায়। পুলিশ ঘটনাস্থলে যায় এবং হত্যার আলামত সংগ্রহ করে।
তার সূত্র ধরে ইজিবাইক নিয়ে পালানোর সময় গভীর রাতে পিরোজপুরের কাউখালী থানার শিয়ালকাঠি থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করে। পুলিশ এ সময় ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে। ছনতাইকারীদের অন্যান্য সঙ্গীরা পলাতক। তাদের একটি চক্র কিছুদিন ধরে এভাবে এমন অঘটন ঘটাচ্ছে বলে আটককৃতরা স্বীকার করে।
শনিবার এই ব্যাপারে চিতলমারী থানায় নিহতের ভাই দেলোয়ার মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলা নং-০৬,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park