1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে জগদীশপুর রাখাল শাহ্ (র.) ওরস সম্পন্ন  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে জগদীশপুর রাখাল শাহ্ (র.) ওরস সম্পন্ন 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাত  ঐতিহ্যবাহী হযরত রাখাল শাহ (রঃ)-র দরবার শরীফের পবিত্র ওরস মোবারক, গদ্দিনশীন পীর সাহেব শাহ্‌ তাহির আলম পীর এর সভাপতিত্বে রাখাল শাহ্ দরবার প্রাঙ্গণে জগদীশপুর  গ্রামের সকলের  সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে জিকির আযকার তালিম প্রদান করেন শাহ্‌ তাহির আলম পীর। 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ভক্তবৃন্দ, আশিকান, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ওরসের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে সারারাত পীর-মাশায়েখদের বয়ান, নসিহত, যিকির, আজকার তাবারুক বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনায় মুনাজাত পরিচালনা করে বুধবার  (১১ ডিসেম্বর) অনুষ্ঠান সম্পন্ন হয়।

হযরত রাখাল শাহ্  দরবার শরীফের পীর সাহেব তাহির আলম পীর বলেন, হযরত রাখাল শাহ্‌ (র.) ছিলেন আধ্যাত্ম জগতের নবআকাশের দীপ্তমান একজন সূর্য সন্তান। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান আমাদের। ইসলামী শিক্ষা ব্যবস্থা ইসলামী নিয়ম অনুযায়ী চলবে।

দেশে ইসলাম প্রচার প্রসার হয়েছে হক্কানি তরীকতের পীর-ওলিদের মাধ্যমে। সুতরাং বর্তমান চতুর্মুখী ফেতনা ও মুসলিম সমাজ দ্বীনের প্রতি উদাসীনতার পরিস্থিতিতে ওলী আউলিয়াগণের আদর্শ অনুসরণ করাই ইহকালে শান্তি ও পরকালে মুক্তির একমাত্র উপায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park