1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলিম ধর্মালম্বী মানুষ ফুসে ওঠেছে। এতে সারাদেশের ন্যায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যা ও ইসকন নিষিদ্ধের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবীগঞ্জের আউশকান্দি ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১টা দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গেইটের সামন থেকে ছাত্র-জনতা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে আউশকান্দি হীরাগঞ্জ বাজার হয়ে ঢাকা- সিলেট মহা সড়কের শহীদ কিবরিয়া চত্বর হয়ে পূর্ণ:রায় আউশকান্দি স্কুল ও কলেজ গেইটের সামনে এসে জড়ো হয়ে তারা এক প্রতিবাদ সমাবেশে তারা বক্তব্য রাখেন। এতে তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের দেশে সব ধর্মের সহাবস্থান আছে, আমরা সবার অধিকার রক্ষা নিয়ে কাজ করছি। কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশে এক হাত জায়গাও তাদের দেওয়া হবে না। আমার ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমরা ভুলে যাইনি, কীভাবে এই ইসকন স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক না কেন, আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দাড়াবে। আমরা বলে দিতে চাই, আওয়ামীলীগের পুনর্বাসন এই বাংলাদেশে আর হবে না। আমরা সব ধর্মের প্রতি সহানুভূতিশীল। কিন্তু কেউ যদি সহানুভূতিকে দুর্বলতা মনে করে, তাহলে ছাড় দেওয়া হবেনা। আমরা ১৬ বছরের খুনি হাসিনাকে দেশছাড়া করেছি। এমন জঙ্গি ইসকনকে দেশছাড়া করা আমাদের কাছে হাতের ময়লা মাত্র। এই দেশের মানচিত্রের দিকে দিল্লি থেকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। সেটা চিন্ময় কৃষ্ণ, ইসকন, আনসার লীগ-যে রূপেই হোক, দেশের মানুষ সেই হাত ভেঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park