1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে চাঁদাবাজি চক্র আটক যৌথ অভিযানে গ্রেফতার -৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

ময়মনসিংহে চাঁদাবাজি চক্র আটক যৌথ অভিযানে গ্রেফতার -৫

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহে যৌথ অভিযানে শহরের চায়না মোড় এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ৫ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চরকালীবাড়ি এলাকায় একটি গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় তাদের গ্রেফতার করা হয়।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, গ্রেফতারকৃতরা ময়মনসিংহ শহরে মটর মালিক সমিতির সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী এবং যাত্রীদের থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল। অভিযানে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে এবং তাদের কাছ থেকে চাঁদাবাজি কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন নথি ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মো. কামাল মিয়া, মো. শামীম মিয়া, মো. আলমগীর কবির, মিরর হাসান রুপন, রতন প্রসাদ মিশ্র

গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের এই কার্যক্রম শুধু সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল না, বরং স্থানীয় ব্যবসায়ীদেরও বিপদে ফেলছিল।

এ ঘটনার পর, উদ্ধারকৃত সামগ্রীসহ গ্রেফতারকৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যৌথ অভিযানদল এই ধরনের অভিযান চালিয়ে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park