
মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার, ভালুকা ময়মনসিংহ
১৮ ডিসেম্বর ২০২৪ গভীর রাতে টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বররোচিত হামলার বিচার ও সাদপন্থীদের নিষিদ্ধ করনের দাবিতে ভালুকায় ভালুকার সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
আজ ১৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ভালুকা বড় মসজিদ হতে আসরের নামাজের পর বিক্ষোভ মিছিল শুরু হয়।
ফেস্টুন প্লে কার্ড ব্যানারে মিছিল সজ্জিত ছিল স্লোগানে শ্লোগানে মুখরিত ছিল মিছিল
দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, সাদপন্থীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও,আমার ভাই মরল কেন জবাব চাই জবাব চাই, সন্ত্রাসী সাদের ফাঁসি চাই ফাঁসি চাই । আরো বিভিন্ন ধরনের স্লোগান ছিল
এই মিছিলটি ভালুকা প্রধান প্রধান সড়ক হয়ে উপজেলা চতুর হয়ে স্মৃতিসৌধে জড়িত হয়।
এখানে বক্তব্য রাখেন আলেম-ওলামা পরিষদের সভাপতি আব্দুল মজিদ সাহেব দা: বা:,
দাওয়াতে তাবলীগে শিয়া হযরত মাওলানা হযরত মাওলানা মুফতি আলমগীর কাসেমী দা:বা:
ইত্তেফাকুল উলামা পরিষদের সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখ সাহেব।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবি তুলে ধরা হয়েছে।
টঙ্গীতে যারা শহীদ হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া, আহত দের ক্ষতিপূরণ দেওয়া, যে সমস্ত সাথীরা নিখোঁজ হয়েছেন তাদের খোঁজ করে পরিবারের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা, এই সন্ত্রাসী খুনি ইন্ডিয়ার দালালেরা বাংলাদেশে কোন কাজ করতে পারবে না, ইজতেমা মাঠের পরিপূর্ণ দায়িত্ব মুতাওয়াল্লিন আমানুল্লাহ কে হস্তান্তর করতে হবে।