1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরের নকলায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

শেরপুরের নকলায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত


মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:

সারাদেশের ন্যায় শেরপুর জেলার নকলা উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সাবেক বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী, ৬ নং পাঠাকাটা ইউনিয়ন জনতার চেয়ারম্যান মো: মোবারক হোসেন মিন্টু’র নেতৃত্বে মহান বিজয় দিবস – ২০২৪ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার ভোর ৬টায় সরকারি হাজী জাল মামুদ কলেজ প্রাঙ্গনে স্থাপিত উপজেলা শহিদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন ও সরকারি বেসরকারী দপ্তর এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা মুক্ত মঞ্চের সামনে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য রোকুনুজ্জামান রনি, ৬ নং পাঠাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান জজ, টালকী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক বুলবুল, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park