1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত


মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

১৪ ডিসেম্বর- ২০২৪, শনিবার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম. হাসান তালুকদার এর সার্বিক দিকনির্দেশনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি পদযাত্রা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ হতে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়। এরপর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৪ ডিসেম্বর, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে চিরতরে মেধাশুন্য করার লক্ষ্যে বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের সুপরিকল্পিতভাবে হত্যা করেছিল। তবে বাঙালি জাতিকে চিরতরে মেধাশুন্য করার তাদের সে প্রয়াস ব্যর্থ করে বাংলাদেশ আজ পৃথিবীর ইতিহাসে বৈষম্যহীন এক স্বয়ং সম্পূর্ণ জাতি হিসেবে স্থান করে নিয়েছে।

উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park