1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জের ইনাতগঞ্জে ইজিবাইক ব্যাটারি চুরির হিড়িক - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

নবীগঞ্জের ইনাতগঞ্জে ইজিবাইক ব্যাটারি চুরির হিড়িক

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

নবীগঞ্জের ইনাতগঞ্জে শীত আসার সাথে সাথে চুর চক্র সক্রিয় হয়ে ওঠেছে। অসহায় হতদরিদ্র দিন মজুরদের ৬টি ইজিবাইক থেকে ১২টি ব্যাটারি চুরি হয়। গত রবিবার দিবাগত গভীর রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়ার গ্যারেজে এ চুরির ঘটনা ঘটেছে। ব্যাটারি চুরির খবর চতুরদিকে চড়িয়ে পড়লে ইনাতগঞ্জ সহ নবীগঞ্জ উপজেলার সকল ইজিবাইক চাকল ও মালিকদের মধ্যে চুর  আতংক বিরাজ করছে। স্থানীয় সূত্রে আরো জানাযায়, লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়া ইজিবাইকের গ্যারেজ পরিচালনা করেন নিজ নিজ গ্রামে। এতে বেশ কয়েকজন ইজিবাইক মালিক ভাড়ায় ওই গ্যারেজে রাতের বেলা তাদের  ইজিবাইক রাখতেন। গত রবিবার রাত ১১টার দিকে গ্যারেজ তালাবদ্ধ করা হয়। সকালের দিকে গ্যারেজে এসে ব্যাটারি চুরির বিষয়টি বুঝতে পারেন গ্যারেজ কর্তৃপক্ষ। ইজিবাইক মালিক সালমান বলেন, গ্যারেজের দরজা ভেঙ্গে ইজিবাইক থেকে ৪টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চুর চক্র। এলাকার অনেকেই জানান, ইনাতগঞ্জ বাজারে ভাঙ্গারী দোকান রয়েছে। এলাকার একটি সংঘবদ্ধ চুরের দল এসব ইজিবাইক ব্যাটারি, টিউবওয়েল সহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে ভাঙ্গারী দোকানে বিক্রি করে থাকে। এ ব্যাপারে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park