1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আড়ম্বরপূর্ণ আয়োজনে হলো সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

আড়ম্বরপূর্ণ আয়োজনে হলো সাতক্ষীরা নিউজের প্রতিনিধি সম্মেলন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
: আড়ম্বরপূর্ণ আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা নিউজ এর প্রতিনিধি সম্মেলন -২০২৪ ।

শনিবার(৭ই ডিসেম্বর) সাতক্ষীরা বাস টার্মিনালের পাশে অবস্থিত এক্সিলেন্ট গ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেডের হল রুমে উক্ত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন পত্রিকার জেলা, উপজেলা ও সাতক্ষীরা নিউজের প্রতিনিধিরা অংশগ্রহন করে।

সাতক্ষীরা নিউজ এর সম্পাদক মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আমেরিকান প্রবাসী ও সাতক্ষীরা নিউজ এর প্রধান উপদেষ্টা মোঃ আনিসুর রহমান।

সাতক্ষীরা নিউজের বার্তা সম্পাদক একরামুল কবির এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিরেক্টর ডা. হাসান ইমাম, সাতক্ষীরা জেলা জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি এডভোকেট শেখ আলমগীর আশরাফ।

এ ছাড়া প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন,গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর রহমান,দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাঈদ, দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি মাসুদ আলী,দৈনিক সোনালীর কণ্ঠের জেলা প্রতিনিধ মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ খবর প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ হাফিজ, জাহিদুল তবিরুর রহমান, মোস্তাকীম,আবু সাঈদ,রুহুল আমিন,মামুন হোসেন, রুহুল কুদ্দুস, সাদ্দাম হোসেন,মোঃ হাফিজুর রহমান, সাইফুল্লাহ প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনে পত্রিকা কর্তৃপক্ষ পত্রিকাটির মান ধরে রাখার পাশাপাশি ভবিষতে আরও মানোন্নয়নে ভূমিকা রাখতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park