1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কেন্দুয়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যূগ্ন আহবায়কের আমন্ত্রণে সৈয়দ আলমগীর খসরুর উপস্থিতি( - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

কেন্দুয়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যূগ্ন আহবায়কের আমন্ত্রণে সৈয়দ আলমগীর খসরুর উপস্থিতি(

খালিদ সাইফুল্লাহ প্রিন্স
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পঠিত

(খালিদ সাইফুল্লাহ প্রিন্স নেত্রকোনা জেলা প্রতিনিধি 🙂
কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যূগ্ন আহবায়ক আল আমিন খানের আমন্ত্রণে উপস্থিত হন সৈয়দ আলমগীর খসরু। তিনি ছিলিমপুর দক্ষিণপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজের পর তিনি উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।
জুমার নামাজের খুতবার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ আলমগীর খসরু বলেন, “আসন্ন নির্বাচনে কে দলীয় মনোনয়ন পাবেন তা নির্দিষ্ট করে বলা যায় না। আল্লাহ যোগ্য ব্যক্তিকেই সম্মান দিয়ে থাকেন, তাই সকলকে তার উপর আস্থা রাখতে হবে।” তিনি আরও বলেন যে ইসলামের শিক্ষা অনুযায়ী প্রত্যেককে ন্যায় ও সততার সাথে জীবনযাপন করতে হবে এবং দেশের জন্য কাজ করে যেতে হবে।
নামাজের পর সৈয়দ আলমগীর খসরু আল আমিন খানের নিমন্ত্রণে একটি ঘরোয়া মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। সেখানে তিনি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন।
সৈয়দ আলমগীর খসরু জনগণের আস্থা ও সমর্থনের গুরুত্বের উপর আলোকপাত করেন এবং রাজনৈতিক দায়িত্বশীলতার সাথে ইসলামিক মূল্যবোধের সংমিশ্রণের প্রতি গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park