1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবীতে মৌনমিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবীতে মৌনমিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত

মো: মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনাগঞ্জের জগন্নাথপুরে বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সাহবির আহমেদের পরিচালনায় এতে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুবায়েল আহমদ, মারজান চৌধুরী, সদস্য শাকিল আহমদ, তুহিন আহমদ, জাকারিয়া আহমদ, দুলাল ইব্রাহীম, অভি, মনোয়ার, শাখাওয়াত, নাঈম, তাওহীদ, জাহিদ, নাজিম আহমদ, দিলোয়ার, পারভেজ প্রমুখ। এসময় কলেজ ছাত্রদলের নেতা-কর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মৌন মিছিল করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park