1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আইনজীবী হত্যার প্রতিবাদে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছ সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

আইনজীবী হত্যার প্রতিবাদে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছ সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ সমাবেশের ডাক দেয়া হয়।

তারই ধারাবাহিকতায় বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় শহীদ আসিফ চত্বরে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। 

এ ঘটনায় সন্ধ্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে রাতে এক ফেসবুক পোস্টে সংগঠনটি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার (২৭ নভেম্বর) এক শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দেয়।

এতে বলা হয়, আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলিয়ান করব।

একইসঙ্গে পোস্টে সংযুক্ত থাকা পোস্টারে উল্লেখ করা হয়, উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এসময় সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। তবে এই মৃত্যুর জন্য দায়ী কে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।

এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি তুলে মঙ্গলবার (২৬ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, কোনো নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park