1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ- ২০২৪ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ- ২০২৪ অনুষ্ঠিত।

মো: জাকারিয়া হোসন
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় “জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ- ২০২৪” উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ নভেম্বর-২০২৪ মঙ্গলবার শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং মেধা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, মাওলানা এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন এবং শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুব রহমান মিলন। তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রমের পরিসর আরও বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহজাদপুর উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: শাহাদাত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: আব্দুল হালিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অর্জনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করে। অতিথিরা তাদের অভিনন্দন জানিয়ে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park