1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর মঙ্গলবার বাদ মাগরিব ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক মুর্শিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন ঝাউডাঙ্গা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক কর্মী ও সহযোগী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও আমেরিকান ইসলামিক সংগঠন মুনা এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোঃ আনিসুর রহমান গাজী। প্রধান আলোচকের আলোচনা রাখেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্য মাওলানা আব্দুল বারী সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা কর্ম পরিষদ সদস্য ড. রুহুল আমিন।
এছাড়াও আলোচনা রাখেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ ও চুপড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আজিজ।

কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন এর সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওহাব, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য মাওলানা মহিদুল ইসলাম, মাওলানা নুরুল বাশার ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি বৃন্দ প্রমূখ।

প্রধান মেহমান তার বক্তব্যে বলেন আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্টার পাশাপাশি আমাদের নৈতিকতার পরিবর্তন ও আত্ম গঠন করে একটি সোনালি সমাজে পরিবর্তন করতে হবে। পাশাপাশি আমাদের মানুষদেরকে ইসলামের পথে আহব্বান করতে হবে।

দোয়া-মোনাজাত ও তাবারক গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park