1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোড শো অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোড শো অনুষ্ঠিত

আকতারুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

আকতারুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দিবে তথ্য অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রোড শো অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ নভেম্বর ২০২৪ ইং তারিখ সোমবার সকাল ১০:৩০ মিনিটে, নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় এই রোড শো অনুষ্ঠিত হয়। সেখানে বর্ণাঢ্য রোড শো এবং আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উপলক্ষে সরকারি ও বেসরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, তথ্য অধিকার আইন ‘২০০৯’ এর ব্যবহার জরুরি আপনি কি একমত? এই ক্যাম্পেইনে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ শামস তিলক।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউল হক কমল, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ টিপু সুলতান, ডাসকো ফাউন্ডেশন (যুক্ত) প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রুহুল আমিন ও স্কুল ফ্যাসিলিটেটর নির্মলা রানী, ফিল্ড ফ্যাসিলিটেটর ব্রজেন হেমরম, বিপল কিস্কু, কারিমা খাতুন প্রমুখ।
রোড শো টি চাঁপাইনবাবগঞ্জ শহরের বালিডাঙ্গা ইউনিয়ন থেকে শুরু করে গোবরাতলা ইউনিয়ন হয়ে ফতেপুর ইউনিয়ন প্রদক্ষিন করে আবার বালিয়াডাঙ্গায় মিলিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park