1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, বালিচক সার্ভিস রোড পাকা করার কাজ শুরু। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

দীর্ঘ প্রতীক্ষার অবসান, বালিচক সার্ভিস রোড পাকা করার কাজ শুরু।

ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী , ভারত প্রতিনিধি:

দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। বালিচক ফ্লাইওভারের দু’দিকের জরাজীর্ণ সার্ভিস রোড স্থায়ীভাবে মেরামতের কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ও প্রশাসনের কাছে বারবার আর্জি জানানো সত্ত্বেও বিষয়টি উপেক্ষিত ছিল। অবশেষে গত ১১ নভেম্বর, বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে পিডব্লিউডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

সেখানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছিল যে ২০ নভেম্বরের মধ্যে কাজ শুরু হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, গতকাল থেকে সার্ভিস রোডের মেরামতের কাজ শুরু হয়েছে। তবে এবার অস্থায়ী সমাধান নয়, পুরোপুরি পাকা রাস্তায় রূপান্তরিত করা হবে এই গুরুত্বপূর্ণ সার্ভিস রোড।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে।

বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ ভূঁইয়া জানিয়েছেন, “দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন শুরু হওয়ায় আমরা খুশি। তবে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হবে, এই আশাই করি।”

বালিচক ও আশপাশের এলাকার মানুষের জন্য এটি একটি বড় স্বস্তির বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park