1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট শ্যামচরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাট শ্যামচরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

মোঃ আল আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট সদরে দিলীপ চন্দ্র (৪২) নামের এক ব্যক্তিকে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) সকালে সদর উপজেলার গতনশহর এলাকার একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷
নিহত দিলীপ চন্দ্র সদর উপজেলার পূর্ব দোগাছি গ্রামের মাখন চন্দ্রের ছলে। জানা যায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার
খনজনপুর-গতনশহর সড়কের পার্শ্বে আখক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, দিলীপ চন্দ্র বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। স্থানীয়দের ধারনা যাত্রীবেশী দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে উপুর্যপরী কাঘাত করে হত্যা করে। পরে মরদেহ আখক্ষেতে ফেলে রেখে যায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন দিলিপ চন্দ্র রাতে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে বৃহস্পতিবার সকালে খনজনপুর-গতনশহর সড়কের আখক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park