1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় যুব দিবস সাতক্ষীরায় প্রাণসায়ের খাল পরিষ্কার ও ফুটপাত পুনরুদ্ধারে নেতৃত্ব দিলেন ডিসি মোস্তাক আহমেদ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

জাতীয় যুব দিবস সাতক্ষীরায় প্রাণসায়ের খাল পরিষ্কার ও ফুটপাত পুনরুদ্ধারে নেতৃত্ব দিলেন ডিসি মোস্তাক আহমেদ

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪।

দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় প্রাণসায়ের খাল পরিষ্কার ও ফুটপাত পরিষ্কার করার অভিযান শুরু হয়েছে।
প্রাণসায়ের খালটি দখলমুক্ত ও পরিচ্ছন্ন করার জন্য এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।শুক্রবার (১ নভেম্বর) বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক নিজেই খালের দখলমুক্ত ও পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুফা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস আবুল বাশার, জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, পানি উন্নয়ন বোর্ডের-১ এর প্রকৌশলী মো. সালাউদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।

এছাড়া রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে এই খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।

তিনি আরও বলেন, এই অভিযান শুধু আজকের জন্য নয়, আমরা নিয়মিতভাবে খালটি পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করবো। যারা অবৈধভাবে পুনরায় স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নাগরিকদের এই বিষয়ে সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park