1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুকৃবিতে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

খুকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

খুকৃবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

খুকৃবি প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত হয় রচনা প্রতিযোগিতা। পরবর্তীতে নগরীর শিববাড়িস্থ ‘জুলাই চত্বর’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার এ পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে বৈষম্য, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি যুগিয়েছে।” তিনি আরও বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্য শেষে তিনি শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। দিনের শেষভাগে এক আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির সর্বাত্মক উদযাপন সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park