1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝাড়খণ্ডের জনসভায় ঝাড়খন্ড মুক্তি মোর্চার সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঝাড়খণ্ডের জনসভায় ঝাড়খন্ড মুক্তি মোর্চার সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বেবি চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী :-
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের জন্য এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়খন্ড মুক্তি মোর্চার সরকারকে তীব্র আক্রমণ শানালেন।
আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ঝাড়খণ্ডের জামশেদপুরে প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। সেই জনসভা থেকেই ঝাড়খণ্ডের ক্ষমতায় থাকা হেমন্ত সরেন সরকারকে এক হাত নিয়ে বলেন “ঝাড়খন্ড ধীরে ধীরে অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে। মহিলারাও এ রাজ্যে সুরক্ষিত নয়। এমনকি অনুপ্রবেশের কারণে ঝাড়খন্ডের মানুষরাও নিরাপত্তাহীনতায় ভুগছে”। কংগ্রেসের ভূত দলের মধ্যে ঢুকে পড়েছে। আর যখনই কংগ্রেসের ভূত কোন দলের ভেতরে ঢুকে পড়ে তখন সে দল এজেন্ডা হারায়। জেএমএম সরকার বাংলাদেশী ও রোহিঙ্গাদের পাশে আছে বলেও দাবি করেন তিনি। শুধু তাই নয় তুষ্টির রাজনীতি নিয়েও হেমন্ত সরেন সরকারকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী।
প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি এই জনসভায় আরো বলেন ” ঝাড়খন্ড হাইকোর্ট অনুপ্রবেশ ইস্যুতে একটি প্যানেল গঠন করে স্বচ্ছ তদন্তের নির্দেশ দেয়। কিন্তু বর্তমান সরকার অনুপ্রবেশের কথা মানতে নারাজ। সাঁওতাল পরগনা এবং কলহারে বাংলাদেশী এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ বড় সমস্যা। আর এর ফলে রাজ্যের জনবিন্যাস ক্রমশ বদলে যাচ্ছে বলেও ঝাড়খণ্ডের জেএমএম সরকারকে তীব্র ভাষা আক্রমণ করেন।
জম্মু-কাশ্মীর সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন নরেন্দ্র মোদী ও অমিত শাহের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ লোকসভা নির্বাচনে আসানুরূপ ফল পায়নি বিজেপি। তাই বিজেপির নজরে এখন ঝাড়খন্ড নির্বাচন। কেন্দ্রের শাসকদল এখন যে কোন মূল্যে এই রাজ্যে ক্ষমতা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে।
জনসভার পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই রাজ্যের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। যার মধ্যে ছটি বন্ধে ভারত এক্সপ্রেস রয়েছে। ঝাড়খণ্ডের জামশেদপুরে এই সভা ছাড়াও একটি রোড শো করার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা বাতিল হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park