
এম সাঈদ, সিলেট প্রতিনিধি:
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির (সিপইসাস) ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত। নতুন কমিটিতে সভাপতির পদে মাহমুদুল হাসান নাঈম এবং সাধারণ সম্পাদকের (সেক্রেটারি) পদে আব্দুল আজিজ মনোনীত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির অফিশিয়াল ফেসবুক পেজে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক মেনহাজুর রহমান, দপ্তর সম্পাদক মোজাহিদুল ইসলাম সাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম পারভেজ, অর্থ সম্পাদক সৌরভ আহমেদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোরাদ, জাহিদ হাসান ও শুভ দাস। সাধারণ সদস্য পদে রয়েছেন ওয়াসীম আহমেদ আবির, মোঃ সাইফ ও প্রণয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ক্যাম্পাসের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটিকে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।