1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বন্দে ভারতের ভার্চুয়ালী উদ্ধধোন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বন্দে ভারতের ভার্চুয়ালী উদ্ধধোন

বেবি চক্রবর্ত্তী :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী :
-দেশের লাইফ লাইনের উন্নয়নকে ধরে রাজনীতির চেষ্টা বিজেপির। রবিবার প্রধানমন্ত্রী জামসেদপুর থেকে একগুচ্ছ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। হাওড়া স্টেশনে এই উপলক্ষে রেলের তরফে এক অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রের শিক্ষাদপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।সেখানে কেন্দ্রের প্রশংসার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত কটাক্ষ করেন তিনি। ট্রেনের আনুষ্ঠানিক সূচনার অনুষ্ঠানে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বে রেল উন্নয়ন প্রসঙ্গে বিশেষ কিছু না বলে রাজ্যের শাসককে কটাক্ষ করা ও রাজনৈতিক বক্তব্য রাখায় অখুশি রেল কর্তাদের অধিকাংশ।

রবিবার রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় দ্রুততা বাড়ার পাশাপাশি শিল্পের বিকাশের সম্ভবনা রয়েছে। প্রশ্ন তুলে দেন রাজ্যের বিরুদ্ধে। রাজ্য সরকার এনিয়ে কতটা সদার্থক ভূমিকা নেবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। টালা থানার ওসি গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘টালির বাড়ির’ দিকে গ্রেপ্তারি যাবে কি না, সেটাই এখন দেখার। সিপির অপসারণ না হওয়া নিয়েও সুকান্ত মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। পাশাপাশি ডাক্তারদের আন্দোলনের বিষয়ে বলেন, “আমরা আন্দোলনের মধ্যে নেই। বাইরে থেকে সমর্থন করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park