1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে চাকিপশার বিলে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল জব্দ এবং ধ্বংস করা হয়। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

রাজারহাটে চাকিপশার বিলে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল জব্দ এবং ধ্বংস করা হয়।

মো:আব্দুল হাকিম সবুজ রাজারহাট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৩৭ বার পঠিত


মো:আব্দুল হাকিম সবুজ
রাজারহাট প্রতিনিধি :

রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
পুরো নদীজুরে চায়না দুয়ারি জাল জব্দ করার জন্য কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছে পাঠানহাট,কৈলাসকুটি,বোতলা,
নাফাডাঙা সহ বিভিন্ন জায়গায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এতে কমপক্ষে ৩৬টির অধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য ২৫০০০০ টাকা।

এসময়ে, মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন মো: সামিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাজারহাট, মো: এমদাদুল হক, উপজেলা মৎস্য অফিসার, রাজারহাট, পুলিশ রাজারহাট থানা, এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

স্থানীয় কয়েকজন অসাধু মৎস্যজীবী তাদের ব্যক্তিগত সুবিধা হাসিলের জন্য এ সকল অবৈধ রিংজাল নদীতে মৎস্য শিকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন,মুই গরিব মানুষ বাপু একদিন নদীত মাছ না ধরলে হাঁড়িত চাউল চড়েনা কিন্তুু কয়েকজন লোক নদীত রিংজল দেওয়াতে মুঠাজাল ফেলাইলে ওমার নাকি ঘাঁটি নষ্ট হয়,আর পুরা নদী ওমরাগুলা দখল করি নিছে মুই এলা কি করি খাইম। এবিষয়ে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.এমদাদুল হক বলেন, প্রকৃত মৎস্যজীবী এসকল সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park