1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহাপুরুষদের জীবনী পাঠ্যপুস্তকে রাখার আবেদন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মহাপুরুষদের জীবনী পাঠ্যপুস্তকে রাখার আবেদন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ

বেবি চক্রবর্ত্তী, ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :– মঙ্গলবার কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উৎসব পালন করে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। এই দিন নতুন মুখ্যমন্ত্রী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু। তিনি পাঠ্যপুস্তকে মহাপুরুষদের জীবনী রাখার আবেদন জানান। এদিন উপস্থিত ছিলেন কবি কানন হাঁসদা, কবি আরণ্যক বসু, কবি বরুন চক্রবর্তী,ডঃ আকবর আলি সাহ, অধ্যাপক ডঃ কৃষ্ণেন্দু দে । চেয়ারম্যান ডঃ দীপা দাস ও সভাপতি রঞ্জনা গুহ প্রমুখ।

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়।
খোলা জানালার সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।
শতাধিক কবি কবিতা পাঠ করেন। সঙ্গীত শিল্পী উমা সিনহা ও কনিনীকা রায়চৌধুরী র সঙ্গীত সকলের নজর কারে। পাশাপাশি নব্য কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন অনেক। কবিতা লেখা প্রতিযোগিতায় সেরা দশজন কে সম্মাননা প্রদান করেন রঞ্জনা গুহ, সঙ্গীতা বসু রায় ও শিব শংকর বক্সি।
অনুষ্ঠান টি সুন্দর ভাবে সঞ্চালনা করেন সুমিতা পয়ড়্যা। এছাড়াও সৃজনশীল সৃষ্টির নিরলস কলমে জাগুক আধুনিক সমাজের দর্পণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park