
বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- এদিন ৩০ প্রতিনিধি নিয়ে নবান্ন অভিযানে জুনিয়ার চিকিৎসকরা। নিজেদের দাবিতে অনড় থেকে তাঁরা ৩০ জন প্রতিনিধি নিয়েই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবেন বলে সাফ জানিয়েছেন। বিষয়টি মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।
নবান্ন অভিযানের আগে সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনরত চিকিৎসকরা। সেখানেই তাঁরা জানিয়েছেন যে বিকেল ৫ টায় নবান্নে তাঁদের সঙ্গে বৈঠকের কথা মুখ্যসচিব তাঁর মেইলে জানান বিষয়টি। প্রসঙ্গত বৃহস্পতিবার বিকেলে আন্দোলনকারীদের চিঠি দেন মুখ্যসচিব। সেখানে তিনি জানান, বিকেল ৫ টায় নবান্নে তাঁদের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। থাকবেন মুখ্যমন্ত্রী নিজেও। সেখানে জুনিয়ার ডাক্তারদের ১৫ জন প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। বিষয়টিতে স্বচ্ছ্বতা ধরে রাখতে তা রেকর্ড করা যেতে পারে বলেও মুখ্যসচিব জানান। তবে নিজেদের দাবিতে অনড় থেকে সেখানে ৩০ জন প্রতিনিধিকেই নিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা জানিয়েছেন ৩০ জনের কমে প্রতিনিধি দল নিয়ে বৈঠক সম্ভব নয়’। তাঁর আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।’ বিকেল ৪.৪৫ মিনিটের মধ্যে তাঁদের নবান্ন পৌঁছনোর কথা জানা গিয়েছে। রাজ্য প্রশাসনের সঙ্গে মুখোমুখি বসতে এই ৩০ জন প্রতিনিধিকে নিয়ে বাস প্রস্তুত করে, আন্দোলনরত ডাক্তাররা যাচ্ছেন নবান্নে। এছাড়াও গোটা পর্বের লাইভ স্ট্রিমিং এরও দাবি তাঁরা জানিয়েছেন। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের শুনানি যদি লাইভ হতে পারে, তাহলে এই আলোচনা লাইভ স্ট্রিমিং করা যেতে পারে। সেই দাবির কথা তাঁরা নবান্নে জানাবেন বলেও মুখ খুলেছেন আন্দোলনরত চিকিৎসকরা। ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে চান তাঁরা। এই বিষয়ে তাঁরা মুখ্যসচিবকে পাল্টা ইমেল করে বক্তব্য জানান তাঁদের।