1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
*চুরি যাওয়া গাড়ির ব্যাটারি উদ্ধার সহ ধৃত- ৩, সদাইপুর থানায়* - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

*চুরি যাওয়া গাড়ির ব্যাটারি উদ্ধার সহ ধৃত- ৩, সদাইপুর থানায়*

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বেশ কয়েক দিন যাবৎ গাড়ির ব্যাটারি চুরির অভিযোগ উঠছিল।সেই প্রেক্ষিতে তদন্তে নেমেই ফের সাফল্য পান বীরভূম জেলা পুলিশ। এবারের তালিকায় চুরি যাওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার করে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ।সেই সাথে তিনজন দুষ্কৃতীকেও গ্রেপ্তার করে। জানা যায়, গত ৩১ আগষ্ট গভীর রাত্রে সদাইপুর থানার পিরিজপুর গ্রামে দুষ্কৃতীর দল হানা দেয়। সেই এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের ১২ টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এবিষয়ে স্থানীয় থানার পুলিশ অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের তল্লাশি অভিযানে নামেন। সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়ার নেতৃত্বে পুলিশ তিনটি টীমের মধ্যে বিভক্ত হয়ে দুষ্কৃতীদের গোপনে খোঁজখবর নিতে মাঠে নামেন। গত দুদিন আগে পুলিশ সদাইপুর থানার রেঙ্গুনী গ্রাম থেকে মিলন মোল্লা, ঝরিয়া মহম্মদপুর গ্রাম থেকে খন্দেকার নাজির হোসেন এবং ইলামবাজার থানার ঘুড়িষা গ্রামের শ্রীপুর থেকে মুন্সী ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার করে।আটককৃত তিনজনকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেক্ষেত্রে ধৃতদের সূত্র ধরে চুরি যাওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। বুধবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে সূত্রের খবর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park