1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজার ছেলে রাজা হবে এমন রাজনীতির অবসান চাইলেন জামায়াত আমির "ডা. শফিকুর রহমান" - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

রাজার ছেলে রাজা হবে এমন রাজনীতির অবসান চাইলেন জামায়াত আমির “ডা. শফিকুর রহমান”

মহাজামিল
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

এই দেশে রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক পরিবার তান্ত্বিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশের রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিক্তিতে। রাজনীতি হবে দেশ প্রেমের প্রমাণের মাধ্যমে। এই দেশে আর কখনো আধিপত্যবাদের রাজনীতি চলবে না। আমাদের প্রেতিবেশীসহ সকল দেশের সাথে চমৎকার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। অমর্যাদাকর সম্পর্ক কোন দেশের সাথে চাই না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই । এজন্য সেদিন আমাদের সোনার ছেলেরা গুলিকে পরোয়া করে নাই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব বলেন।

তিনি বলেন, আমরা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর বিধান কারো উপর কখনো জুলুম করতে পারে না, জুলুম করার প্রশ্নই উঠে না। এদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান, নারী-পুরুষ, এদেশে বহু নৃ-তাত্বিক মানুষ সাওঁতাল ভাই বোনেরা আছেন। আমাদের সবাইকে নিয়েই বাংলাদেশ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেবো না। আমরা ঐক্যবদ্ধ একটি জাতিতে এগিয়ে যেতে চাই।

এজন্য আমাদের ১১ দলের স্লোগান হচ্ছে ঐক্যবন্ধ বাংলাদেশ। আমরা আর মানুষে মানুষে জাতিতে হিংসা বিদ্বেস জাগিয়ে রাখতে দিবো না। আমরা আল্লাহর দরবারে ওয়াদা বন্ধ জনগণের কাছে ওয়াদবন্ধ জনগণের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ দেয় আমরা ইনশাআল্লাহ কাউকে চাঁদাবাজি করতে দেবো না। ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না।এসময় তিনি রাজশাহীতে গ্যাস সরবরাহ, সুগার মিল, ডেন্টাল কলেজসহ নানান উন্নয়নের প্রতিশ্রতি দেন।

এই প্রথম রাজশাহীর ইতিহাসে জামায়াত ইসলামের আয়োজনে নারী-পুরুষের সমন্বয়ে বিশাল নির্বচনী সভা অনু্ষ্ঠিত হলো। দুপুরের মধ্যেই মাদ্রাসা মাঠটি লোকে লোকারণ্য হয়ে যায়। এর আগে জামায়ত আমির গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park