1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম-তেরো আসনে সরয়ার জামাল নিজামের পক্ষে বিএনপির গণসংযোগ ও পথসভা ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম-তেরো আসনে সরয়ার জামাল নিজামের পক্ষে বিএনপির গণসংযোগ ও পথসভা ‎

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ। ‎
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-তেরো (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরয়ার জামাল নিজামের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বড় উঠান ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড শ্রমিক দল এবং বড় উঠান ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। গণসংযোগকালে তারা এলাকার বিভিন্ন বাজার ও প্রধান সড়কে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন।
‎
‎এ সময় নেতা-কর্মীরা স্থানীয় জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সরয়ার জামাল নিজামকে বিজয়ী করে আনোয়ারা-কর্ণফুলীকে সন্ত্রাস ও মাদকমুক্ত, আধুনিক ও সমৃদ্ধশালী এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
‎
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা শ্রমিক দলের সভাপতি তৈয়্যবুল আলম আংকুর মেম্বার, বড় উঠান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর বিন হোসাইন, বড় উঠান ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কর্ণফুলী উপজেলার সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, বড় উঠান ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইলিয়াছ, বড় উঠান ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাবু আলী, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসাক ও মোহাম্মদ জাফর, বড় উঠান সাত নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক শরিফ আলীসহ আরও অনেক নেতা-কর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park