1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে প্রয়াত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে প্রয়াত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে মাদার অব ডেমোক্রেসি, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় গোয়াইনঘাট প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ কয়েস আহমদ এর সভাপতিত্বে, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলীম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিলেট জেলার সাধারন সম্পাদক মাহবুব হোসেন, রোটারিয়ান সাংবাদিক ও সাবেক অবিভক্ত ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহিম, সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব কামাল উদ্দিন, , নাসির উদ্দীন মোহরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা জিসাসের যুগ্ম সাধারন সম্পাদক সাহেদ আহমদ,
জিসাস গোয়াইনঘাট উপজেলা শাখার প্রচার সম্পাদক রহিম উদ্দিন রানা, সহ সভাপতি আলিম উদ্দিন প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park