1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে খেলাফত মজলিসের পথসভায় জনতার ঢল  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে খেলাফত মজলিসের পথসভায় জনতার ঢল 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও আহতদের স্মরণে ও বন্যাদুর্গতদের জন্য দোয়া এবং নৈরাজ্য বাদ বিরোধী পথ সভায় জনতার ঢল নেমেছিল । বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১২ ঘটিকায় জগন্নাথপুর পৌর পয়েন্টে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহিন এর সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিস সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সংগ্রামী মুহতারাম মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, মাওলানা কামরুজ্জামান হোসেন, মাওলানা ছদরুল রহমান, মাওলানা মাহফুজুল ইসলাম সামরান, এডভোকেট ফজলে রাব্বি মারুফ, হযরত মাওলানা শামসুল ইসলাম, হেফাজতে ইসলামের সদস্য তোফায়েল আহমদ কামরান প্রমুখ এসময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা মৃত্যু বরণ করেছেন তারা আমাদের বীর। তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে। নিহতদের জন্য আমাদের দোয়া মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন। এছাড়া যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ও আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে চাই।

এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতা উল্লাহআমীন, এছাড়াও স্থানীয় খেলাফত মজলিসের নেতাকর্মীরা।

এ পথ সভায় বিভিন্ন এলাকার খেলাফত মজলিসের কর্মী সর্মথকরা অংশ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park