1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিনা'র মহাপরিচালকের দপ্তরের তালা খু - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

বিনা’র মহাপরিচালকের দপ্তরের তালা খু

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক মো. আবুল কালাম আজাদ চার দিন অবরুদ্ধ থাকার পর শুক্রবার সকালে তাঁর দপ্তরে প্রবেশ করেছেন। বিনা’র কর্মকর্তা, কর্মচারী, বিজ্ঞানী ও পরিচালকবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান এবং অফিস কার্যক্রম স্বাভাবিক করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে মহাপরিচালকের দপ্তরের তালা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝাপড়ার ভিত্তিতে বিষয়টির সমাধান করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. মো. শরিফুল হক ভূইয়া, পরিচালক (গবেষণা) ড. মো. হোসেন আলী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজিজুল হক, ড. মো. লুৎফর রহমান মোল্যা, ড. মো. ইব্রাহীম খলিল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, ড. মো. আশিকুর রহমান, ড. মো. হাসানুজ্জামান, ড. মো. হাবিবুর রহমান, খন্দকার শামছুল আরেফিন, উপপরিচালক (প্রশাসন) মাজহারুল ইসলাম, উপপরিচালক (অর্থ) মো. মনজুরুল হোসেন খান, নির্বাহী প্রকৌশলী মো. আরিফুর রহমানসহ আরও অনেকে।

এছাড়াও বিনা কর্মচারী সমিতির সভাপতি মো. আলতাব মাসউদ, সাবেক শ্রমিক সমিতির সভাপতি মো. নবী হোসেন ও মো. আনোয়ার হোসেনসহ বিনার প্রধান কার্যালয় ও উপকেন্দ্রের বিভিন্ন স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা এতে অংশ নেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, মহাপরিচালকের দক্ষ নেতৃত্ব ও বিনার গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছিল। তিনি দাবি করেন, কিছু বহিরাগত ব্যক্তি প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়েছে, যা বিনার বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন।

বিনা সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে জানান, ভবিষ্যতে কোনো বহিরাগতদের অনুপ্রবেশ বা বলপ্রয়োগ সহ্য করা হবে না এবং প্রয়োজনে তা প্রতিহত করা হবে। এখন থেকে বিনার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park