1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইউপি মেম্বার কামালের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

ইউপি মেম্বার কামালের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২৯ বার পঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ:

বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়ায় ইউপি সদস্য কামাল মেম্বারের গ্রেফতার ও অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজারে স্থানীয় ৩ শতাধিক মহিলা- পুরুষ আওয়ামী সরকারের দোসর কামালের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিলটি করে।
এ ব্যাপারে স্থানীয় গৃহিনী রোমানা আক্তার বলেন, রঙ্গশ্রী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কামাল মেম্বার আওয়ামী সরকারের ক্ষমতার অপব্যবহার করে নারী নির্যাতন, সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, গরু চুরির হোতা, জমি দখল, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে রাম রাজত্ব কায়েম করেছিল।

বোয়ালিয়া গ্রামের মো: জসিম ডাকুয়া বলেন, কামাল রঙ্গশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিকের পদে থেকে জাতীয় পার্টির এমপি রতনা আমিনের ছত্রছায়ায় সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ না করেই টাকা আত্নসাৎ করেছে।
এছাড়াও কামালের বিরূদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে সে রঙ্গশ্রী ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান বশিরের সাথে যোগসাযোসে পরিষদের বিভিন্ন বরাদ্দও লুটপাট করেছে।
জসিম ডাকুয়া আরও বলেন, বর্তমানে সে আবার আওয়ামিলীগকে পূর্নবাসনের চেষ্টা করতেছে। এরই ধারাবাহিকতায় কামাল পূনরায় আওয়ামীলীগের লোকজনকে সাথে নিয়ে তাদের লোকদেরকেই ভিজিএফ,ভিজিডি কার্ড দিতেছে। এ ব্যাপারে বাধা দিলে কামাল ক্ষিপ্ত হয়ে আমার বিরূদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় শামিম তালুকদার বলেন, কামালের বিরূদ্ধে আজ এলাকার শত শত মহিলা পুরুষ সবাই একত্রিত হয়ে বোয়ালিয়া বাজারে বিক্ষোভ প্রদর্শন করেছে। কামালকে ইউপি সদস্য পদ থেকে অপসারণ ও গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরও বড় ধরনের আন্দোলন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park