1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়াল খালিতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম বোয়াল খালিতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

এম মছিবুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল,
বোয়াল খালি উপজেলা প্রতিনিধি (চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়াল খালি উপজেলাতে বসতঘর থেকে হিরন্ময় চৌধুরী(৫৬) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়াল খালি থানা পুলিশ।
সোমবার(১০ মার্চ) দুপুর বোয়াল খালি উপজেলার ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ড জ্যৈষ্টপুরা গ্রামে নিজ বসতঘর থেকে হিরন্ময় চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত হিরন্ময় চৌধুরী অত্র ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জ্যৈষ্টপুরা গ্রামের মৃত শচীন্দ্র বিজয় চৌধুরীর ছেলে। তাহার স্রী ও দুই মেয়ে রয়েছে।
উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য প্রদীপ সূত্রধর বলেন,হিরন্ময় চৌধুরী গবাদি পশুর বনাজি চিকিৎসক ছিলেন। তাহার দুই মেয়ে বর্তমান বিবাহিত, ঘরে স্রীকে নিয়ে থাকতেন তিনি।সকাল ১১ টার দিকে বসত ঘরের নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা প্যাচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বোয়াল খালি থানা পুলিশকে খবর দেওয়া হয়।এ সময় তাহার হাতের লেখা চিরকুট ও পাওয়া গেছে। তাতে লেখা আছে “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই”।
বোয়াল খালি থানার অফিসার ইনচার্জ(ওসি)গোলাম সরোয়ার বলেন, আমরা খবর পাওয়া মাত্র  বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park