1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে সমাজকল্যাণ পরিষদের ৩ লক্ষাধিক টাকার এককালীন অনুদান প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

বিরামপুরে সমাজকল্যাণ পরিষদের ৩ লক্ষাধিক টাকার এককালীন অনুদান প্রদান

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠির  গরিব অসহায় শিক্ষার্থী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব অসহায় পরিবারের মাঝে এককালীন ৩ লক্ষ ৬৩ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২ ঘটিকায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৮২ জনকে এককালীন এ অনুদান প্রদান করা হয়। সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন উপস্থিত থেকে এককালীন অনুদানের অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশাহ, বিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লুৎফর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ।

এককালীন অনুদান প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠি, গরিব, অসহায় শিক্ষার্থী, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভূক্ত পরিবার ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব অসহায় পরিবারের মাঝে এককালীন ১৮২ জনকে ৩ লক্ষ ৬৩ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। এদের মধ্যে ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠির গরিব অসহায় ৮৪ জন শিক্ষার্থীকে ১৭৫০ টাকা করে ১ লক্ষ ৪৭ হাজার টাকা ও ৮৪ জন দরিদ্র পরিবারকে ২০০০ টাকা করে ১ লক্ষ ৬৮ হাজার টাকা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব অসহায় পরিবারের ১৪ জনকে ৩ হাজার ৪ শত টাকা করে ৪৭ হাজার ৬ শত টাকা এককালীন অনুদান প্রদান করা হয়।

এককালীন অনুদান পেয়ে উপজেলার ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চন্ডীপুর গ্রামের কর্ণেল বেসরার মেয়ে কল্পনা বেসরা(১৬) বলেন, আমি বিজ্ঞান শাখার এসএসসি পরীক্ষার্থী। আমারা ৪ বোন বাবা কৃষি কাজ করে আমাদের পড়ালেখা ও সংসার খরচ চালান যা তার পক্ষে অনেক কষ্টকর। আমি পড়ালেখা করে ডাঃ হতে চাই।বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদান পেয়ে আমি ও আমার পরিবার আন্দিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park