1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশাল স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হয়ে এ অঞ্চলের খেলাধুলায় ইতিবাচক পরিবর্তন আনতে চান-ফারদিন। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

বরিশাল স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হয়ে এ অঞ্চলের খেলাধুলায় ইতিবাচক পরিবর্তন আনতে চান-ফারদিন।

চট্টগ্রামে প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

চট্টগ্রামে প্রতিনিধি

ধান,নদী, খাল এ তিনে বরিশাল এই প্রবাদের মতই সুন্দর এই বিভাগটি। তবে এ বিভাগ একটা সময় ছিলো খেলাধুলায় বেশ এগিয়ে। তবে সেখানে হঠাৎ ছন্দপতন। বেশ অনেকটা বছর ধরে বরিশাল থেকে তারকা খেলোয়ার পাওয়াই যেনো মুশকিল।

তবে এবার নতুন আশার সঞ্চার হয়েছে বরিশালে৷ কেনোনা এবারের বিপিএলের শিরোপা জিতে এবং সেই শিরোপা বরিশালের মাটিতে নিয়ে গিয়ে যেনো নতুন ভাবে এ অঞ্চলকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন বুনেছেন।

আর এ ধারা এক ধাপ এগিয়ে নিতে বরিশাল স্পোর্টিং ক্লাব নামে একটি ক্লাব তাদের কমিটি দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য এ অঞ্চলের খেলাধুলা যেনো এগিয়ে যায়। যুব সমাজ যেনো সুন্দর পরিবেশে বেড়ে ওঠে৷

এদিকে এই ক্লাবের চার বছর মেয়াদি এ কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্থান করে নিয়েছেন মো. মাসুম বিল্লাল ফারদিন। তিনি , বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অমানবিক নির্যাতনের স্বীকার হয়েছেন। হামলা-মামলার মত ঘটনায় পিষ্ট হয়েছেন বহুবার। তবে সম্প্রতি সে সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

নতুন এই দায়িত্ব পেয়ে মো. মাসুম বিল্লাল ফারদিন বলেন, আসলে আমার ধ্যান জ্ঞানে খেলাধুলা। মূলত আমি একটা সময় ভালো ক্রিকেট খেলতাম। জাতীয় দলে যাবার ভাগ্য তো হয়নি৷ তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো যেনো ক্রিকেটসহ অন্যায় খেলায় বরিশালের সন্তানেরা ভালো অবস্খানে যেতে পারে।

তিনি আরও বলেন, ৪ বছরের জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সততার সঙ্গে পালন করবো৷ আমার বেশ কিছু পরিকল্পনা আছে যা এক এক করে করতে চাই।

এদিকে মো. মাসুম বিল্লাল ফারদিন ২০২২ সালে বিপিএলের বরিশাল দলের সঙ্গে যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতাও তিনি কাজে লাগাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে মো. মাসুম বিল্লাল ফারদিনের এই পরিচয়ের বাইরে আরেকটি বড় পরিচয় তিনি যুক্ত আছেন সঙ্গীতের সঙ্গে৷ সেই সঙ্গে অভিনয়েও তিনি তার প্রতিভার ছাপ রেখেছেন।

উল্লেখ্য, বরিশাল স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন সৈয়দ রেজাউল করিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park