1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সাথে নালিতাবাড়ী সাংবাদিকদের মতবিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর সাথে নালিতাবাড়ী সাংবাদিকদের মতবিনিময়

রবিউল ইসলাম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পঠিত

রবিউল ইসলাম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে ঐ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, উপজেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক পৌর আমীর দীন মোহাম্মদ মাষ্টার, পৌর আমীর মো: হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।

গোলাম কিবরিয়া ভিপি স্বনামধন্য দীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত টংগী ক্যাম্পাসের ভিপি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ, ক্রীড়া, যুব, প্রচার মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি শেরপুরের নকলা নালিতাবাড়ীকে বৈষম্যহীন, কল্যাণকর সংসদীয় আসন হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park