1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বকশীগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেছে ছাত্র-জনতা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বকশীগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেছে ছাত্র-জনতা

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ বার পঠিত

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার বিকালে তিনটি স্পটে পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি গুলো ভাঙচুর করা হয়।
এর আগে বুধবার রাতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠে সারাদেশের ছাত্র-জনতা।
এরই অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি , বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে নির্মিত প্রতিকৃতি ও দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা ভবন চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর চালায় দুই শতাধিক ছাত্র-জনতা।
এছাড়াও আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিভিন্ন সরকারি উন্নয়ন কাজের নাম ফলক গুলো ভেঙে দেয় ছাত্র-জনতা।
এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং তাঁকে বিচারের আওতায় আনার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park