1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি সীমান্তে ফের কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা   - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা  

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা সোনাতলা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাঁধা উপেক্ষা করে আবারও কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 
মঙ্গলবার ভোরে কুয়াশাচ্ছন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন উচনা সোনাতলা সীমান্ত এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৬ সাব পিলারে এ ঘটনা ঘটে। জয়পুরহাট হাট খোলা ২০ বিওপি ক্যাম্প কমান্ডার শাহ জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পুর্ব উচনা ঘোনাপাড়া এলাকার মেইন পিলার ২৮১ ৩৩,৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ২৯ গজ ভারতের অভ্যন্তরে আজ আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা। এনিয়ে বিকালে বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের কথা রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। পরিস্থিতি শান্ত থাকলেও পরপর বিএসএফের এমন ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিজিবির হাটখোলা বিওপির কোম্পানী কমান্ডার শাহ জাহান বলেন, বিএসএফ  সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ করছিল। আমরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছিল। বিএসএফ সদস্যরা আর কাজ করেনি। আমরা  আজকে বিকেল তিনটায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।
২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন,   বিএসএফ কাজ বন্ধ রেখেছে। এ বিষয়টি নিয়ে  বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। পতাকা বৈঠকে সমস্যা সমাধান হবে বলে আশা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park