1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শহীদ সাইদুল ইসলাম শাহীর কবর জিয়ারত করেন মশিউর রহমান বিপ্লব। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

শহীদ সাইদুল ইসলাম শাহীর কবর জিয়ারত করেন মশিউর রহমান বিপ্লব।

তমিজ উদ্দিন চৌধুরী: ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত

তমিজ উদ্দিন চৌধুরী: ফেনী প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে নিহত ফাজিলপুর কলাতলীর সন্তান শহীদ সাইদুল ইসলাম ছাহীর কবর জিয়ারত করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মশিউর রহমান বিপ্লব। এ সময় ফাজিলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। শহীদ ছাহীর বাবার নাম মোঃ রফিক। তিনি পেশায় একজন ড্রাইভার। জনাব মশিউর রহমান বিপ্লব শহীদ পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য যে জনাব মশিউর রহমান ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।

প্রসঙ্গত, গত ৪ আগষ্ট ২০২৪ ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। একইসময়ে শহরের ট্রাংক রোডে অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুর ২টার দিকে মিছিল নিয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মহিপাল ফ্লাই ওভারের দিকে এগোতে থাকলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় মুহুর্মুহু গুলি, ককটেল বিস্ফোরণে চারদিক কম্পিত হয়েওঠে। ঐ সময়ে অগ্রভাগে থাকা সাইদুল ইসলাম ছাহী গুলিবিদ্ধ হয়। দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park