1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
১০ বছরের সাজাপ্রাপ্ত, পলাতক আসামি মাহফিজুর গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

১০ বছরের সাজাপ্রাপ্ত, পলাতক আসামি মাহফিজুর গ্রেফতার।

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৪ মার্চ (শুক্রবার) পাঁচবিবি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ রাজধানীর মগবাজার এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মো. মাফিজুর রহমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত ছিলেন। জরিমানা অনাদায়ে আরও ২ বছর সাজা ভোগের আদেশ ছিল।

মাফিজুর রহমান পাঁচবিবি থানায় দায়ের করা মামলা নং-৪৯, তারিখ-২৫/০৯/২০২০, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ৮(গ) অনুযায়ী দোষী সাব্যস্ত হন। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং দীর্ঘদিন ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. মইনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মইনুল ইসলাম বলেন,

“আসামি মাফিজুর রহমান সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন। অনেক প্রচেষ্টার পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

এই সফল অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী আবারও প্রমাণ করলো যে, অপরাধ করে কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকতে পারবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park