1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা স্মরণে শোভাযাত্রা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা স্মরণে শোভাযাত্রা

বেবি চক্রবর্ত্তী,কলকাতা:-
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী,কলকাতা:- ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ ভারতবর্ষকে দিয়েছিল ভাতৃত্ববোধের নতুন প্রেরণা। সেই যুগান্তকারী ঘটনাকে স্মরণ করে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের পরিচালনায় বুধবার দক্ষিণ কলকাতার চেতলা পার্কে স্বামীজীর মূর্তির পাদদেশে এক যুব সমাবেশের আয়োজন করা হয়।
রামকৃষ্ণ মিশন ২৬ বছর ধরে এই দিনটিকে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস হিসাবে পালন করে আসছে। এই উপলক্ষে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। দক্ষিণ কলকাতার চেতলা পার্কে স্বামীজীর মূর্তির পাদদেশ থেকে রওনা দিয়ে এই শোভাযাত্রা অদ্বৈত আশ্রম সেবা প্রতিষ্ঠান, সারদা মিশন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, কথামৃত ভবন, স্বামীজীর বাড়ি, বলরাম মন্দির, তার স্কুল / বাড়ি, মায়ের বাড়ি, উদ্যানবাটি, বরাহনগর মিশন ও মঠ সহ রামকৃষ্ণ বিবেকানন্দের স্মৃতিধন্য কলকাতার বিভিন্ন স্থান স্পর্শ করে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরের সমাপ্ত হয়।চেতলা পার্কের স্বামীজীর মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রার শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের স্বামী
ইষ্টব্রতানন্দজী মহারাজ। তিনি বলেন যে ” হিন্দু ধর্ম সকল ধর্মের জননী, হিন্দু ধর্ম সকল ধর্মকে স্বীকার করে। ধর্ম মানে জাতির উন্নতি প্রগতি। নিবেদিতা শুধু ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই শুধু তাই নয় স্বতন্ত্র স্বাধীনতার জন্য ছিল তাঁর লড়াই।” শোভাযাত্রার শুভ উদ্বোধনের পর স্বামী ইষ্টব্রতানন্দজী মহারাজ এই দিনটির গুরুত্ব সহ স্বামীজীর বিভিন্ন ভাবধারার কথা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেন।
পরে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে আদ্যাপীঠ মন্দিরের নাট মন্দিরে একটি ধর্ম সমাবেশের আয়োজন করা হয়। এই ধর্ম সমাবেশে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সম্পাদক ব্রহ্মচারী মুরালভাই এবং বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী নিষ্ঠানন্দজী মহারাজ বক্তব্য পেশ করেন।এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীর বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park