1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় নভেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারে নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ব্রিজ উদ্বোধন করল কমলমতি শিক্ষার্থীরা চারঘাটে অভয়াশ্রমে মাছ ধরায় ১ যুবককে জরিমানা মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ দ্রুত নির্বাহী আদেশে নিয়োগের দাবিতে ১-১২ তম শিক্ষক নিবন্ধিতদের সংবাদ সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত। পাঁচবিবিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপসহ আটক ১ গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ, ৭ কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পাঁচবিবিতে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় ১২ মিটার গভীরতায় এ অভিযান পরিচালনা করা হয়। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ বিশেষ এ অভিযান পরিচালনা করে।

শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৩৮ জন জেলেকে আটক করা হয়।

জব্দ করা ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park