1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডেপুটি স্পিকারে নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ব্রিজ উদ্বোধন করল কমলমতি শিক্ষার্থীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় নভেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারে নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ব্রিজ উদ্বোধন করল কমলমতি শিক্ষার্থীরা চারঘাটে অভয়াশ্রমে মাছ ধরায় ১ যুবককে জরিমানা মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ দ্রুত নির্বাহী আদেশে নিয়োগের দাবিতে ১-১২ তম শিক্ষক নিবন্ধিতদের সংবাদ সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত। পাঁচবিবিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপসহ আটক ১ গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ, ৭ কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পাঁচবিবিতে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেপুটি স্পিকারে নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ব্রিজ উদ্বোধন করল কমলমতি শিক্ষার্থীরা

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর নেত্রকোনা
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ও নির্দেশনায়, সোমেশ্বরী নদীর ওপর প্রায় ৬শত মিটার লম্বা কাঠের সেতু করে দিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই সেতুর উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ একটি সেতুর অভাবে শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার মানুষের নদী পারাপারের ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় ছিলো। এলাকার সার্বিক দিক বিবেচনায়, সর্বস্তরের মানুষ, রিক্সা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল উপযোগী ২৪ লক্ষ টাকা ব্যয়ে দুইলাইন বিশিষ্ট বাঁশ-কাঠের এই সেতু নির্মাণ করে দেন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সেতু দিয়ে শুধু যানবাহন পারাপার থেকে সামান্য টোল আদায় করা হবে এবং লভ্যাংশের সকল টাকাই স্থানীয় মসজিদ, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজে বিতরণ করা হবে বলে ঘোষনা দেন তিনি।

সেতু উদ্বোধন কালে মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি‘র সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহআলম, বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সেতু কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

ওপর এক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলেন, ব্যারিস্টার কায়সার কামাল আমাদের কাছে নৈতিক শিক্ষার এক আলোকবর্তিকা। তিনি একজন মহান ও মানবিক মানুষ। তিনি কথা আর মিল রয়েছে রাখেন বিধায় মহান আল্লাহ্ ওনাকে এতোবড় আসনে বসিয়েছেন। ধন্যবাদ জানাই অবহেলিত এলাকায় এতোবড় কাঠের সেতু নির্মান করে দেয়ার জন্য। এটি আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অগ্রগতির একটি নতুন সুযোগ সৃষ্টি করবে। আমি মনে করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park