
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
১-১২তম এনটিআরসিএ থেকে শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১-১২ তম নিবন্ধনধারীদের নিয়োগের জন্য নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়নসহ তিন দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরি প্রার্থীরা। দাবি আদায়ে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা। রবিবার (১৫ নভেম্বর) নিয়োগপ্রত্যাশীরা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন ও সমাবেশে তারা এ হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলন ও সমাবেশে উপস্থিত ছিলেন ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ঐক্য জোটের কেন্দ্রীয় সভাপতি মো আব্দুল মোমিন পলাশ এবং সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম রফিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত হাজার হাজার শিক্ষক।
এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, তারা তাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এর মাধ্যমে তারা তাদের দাবিগুলো তুলে ধরবেন। তারা বিভিন্ন সময়ে এসব তুলে ধরলেও বাস্তবায়ন হয়নি। এ কারণে আজকের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। তারা তাদের দাবি যৌক্তিক উল্লেখ করে তা মেনে নেওয়ার আহবান জানান।
এসময় চাকরিপ্রার্থীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ১৫ জানুয়ারির প্রতিশ্রুতি এবং ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংদীয় স্থায়ী কমিটির ১-১২ তমদের নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এ ছাড়া গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে একটি অনলাইন গণমাধ্যমের সম্পাদকের ১-১২তম নিবন্ধিত শিক্ষকদের নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ নিয়োগ বিরোধী চ্যালেন্জ করার বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন বলে তারা জানিয়েছেন।
এর আগে গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং মাননীয় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদীয় বিশেষ সভায় উপস্থিতির অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বারক্ষিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন স্থায়ী কমিটিকে অবহিত করা হয় এবং ১-১২ তম নিবন্ধনকারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএ কর্তৃক গৃহীত সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়। কমিটি ১-১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপারিশ করেছে।