1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হত্যা, সংসদ সদস্য সহ ৩৩ জনের নামে মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সিরাজগঞ্জ এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হত্যা, সংসদ সদস্য সহ ৩৩ জনের নামে মামলা

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ,সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮২ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ,সিরাজগঞ্জ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হোসেন (১৯) নিহত হওয়ার ঘটনায় এনায়েতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল তার ভাই আব্দুল আলীম মন্ডল, জুবায়ের মন্ডল, বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: সোলায়মান বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি দায়ের করেন। যার এনায়েতপুর থানার মামলা নং ২/২০২৪। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম। নিহত শিহাব হোসেন সিরাজগঞ্জ সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে কমার্সের ছাত্র। তার বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে।
মামলার আসামীদের মধ্যে আরো রয়েছেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সিনিয়র সহ সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রকি, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাবুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান চুন্নু তালুকদার।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগষ্ট এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি এনায়েতপুর থানার আল হেরা মার্কেটের সামনে পৌছলে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলসহ আসামীরা হাতে পিস্তল, ককটেল বিস্ফোরন, লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে জয় বাংলার স্লোগান দিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালায়। এতে বেশ কিছু ছাত্র আহত হয়। গুলিতে আহত হয় কলেজ ছাত্র শিহাব হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কলেজ ছাত্র শিহাব হোসেনের পরিবারের অনুমতিক্রমে মামলাটি দায়ের করা হয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী মো: সোলায়মান বলেন, ছাত্র জনতার আন্দোলন নসাৎ করতেই সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের নেতৃত্বে ছাত্র জনতার উপর হামলা চালানো হয়। হামলায় প্রায় শতাধিক ছাত্র-জনতা আহত হয়। গুলিতে নিহত হয় শিহাব। শিহাবের বাবার অনুমতিক্রমে আমি মামলাটি দায়ের করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park