1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুর পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শেরপুর পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদর মধ্যে ড্রাইভিং পেশায় কাজ করতে আগ্রহীদের জেলা পুলিশের উদ্যোগে ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই পরীক্ষায় বোর্ড সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

পরীক্ষায় ড্রাইভিং পেশায় আগ্রহী পুলিশ সদস্যদেরকে জিগজ্যাক টেস্ট, রোড টেস্ট, ড্রাইভিং সংক্রান্তে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য সংশ্লিষ্ট সকল ডকুমেন্টস (ড্রাইভিং লাইসেন্স হালকা, মাঝারি ও ভারী) যাচাই বাছাই শেষে ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়।

এ সময় ড্রাইভিং পরীক্ষার বোর্ড সদস্য পুলিশ পরিদর্শক (শওযা) মোঃ আব্দুর রহমান ভূঁঞা, পুলিশ পরিদর্শক (আরআই ভারপ্রাপ্ত) মোঃ মনজুরুল হক, রিজার্ভ অফিসের আরওআই মোঃ লুৎফর রহমান-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও সকল পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park