1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে জাল দলিলে বালু বিক্রির চেষ্টা: সেনাবাহিনী ও জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

শাহজাদপুরে জাল দলিলে বালু বিক্রির চেষ্টা: সেনাবাহিনী ও জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মামলা

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের স্বাক্ষর ও সিল জালিয়াতি করে নদী থেকে তোলা অবৈধ বালু বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করা হয়েছে। শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার রতন কুমার সাহা বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— মোছাঃ মিনা খাতুন (৩৯), রাজীব মোসাব্বের (৪২) এবং মেসার্স শিমুল কনস্ট্রাকশন ও মায়ার লিমিটেডের সাইড ম্যানেজার মোঃ রাসেল রানা (৩৬)।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শাহজাদপুর থানাধীন চরনবীপুর গ্রামস্থ করতোয়া ব্রিজের পূর্ব পাশে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু বিক্রির উদ্দেশ্যে কার্যক্রম শুরু করেছে। খবর পেয়ে উপজেলা ভূমি অফিস ও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের স্টাফরা যৌথভাবে বেলা ১১:৩০ ঘটিকায় ঘটনাস্থলে অভিযান চালান।

অভিযানের সময় উপস্থিত আসামিরা সরকারি অনুমোদন আছে দাবি করে কিছু কাগজপত্র উপস্থাপন করেন। তবে কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামিরা সিরাজগঞ্জের জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্রিগেড ইঞ্জিনিয়ার এবং শাহজাদপুরের সহকারী কমিশনারের (ভূমি) স্বাক্ষর জালিয়াতি ও স্ক্যান করে ভুয়া নথি তৈরি করেছেন।

এমনকি সরকারি জমি ও সম্পদ আত্মসাৎ করতে মেকি সিল-মোহর ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। তদন্তে দেখা যায়, নথিতে উল্লেখিত স্বাক্ষরের তারিখে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যার নাম ব্যবহার করা হয়েছে, তিনি ঘটনার প্রায় ১ মাস আগেই অন্যত্র বদলি হয়ে যান।

প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে গেলে আসামিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park