1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোছাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে শুরুতে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়-সহ প্রশাসনের ঊর্ধ্বতনরা রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় বীর মুক্তিযোদ্ধা হাতে সংবর্ধনা পুরস্কার তুলে দেন।

এ সময় শেরপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন-সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park